Back to Library
Devotional

কোথা গেলি রে কানাই Kotha Geli Re Kanai

Lalon Shah

Kotha Geli Re Kanai lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

কোথা গেলি রে কানাই।
সকল বন খুঁজিয়ে তোরে
নাগাল পাইনে ভাই।

বনে আজ হারিয়ে তোরে
গৃহে যাব কেমন করে
কি বলবো মা যশোদা রে
ভাবনা হল তাই।

মনের ভাব বুঝিতে নারি
কি ভাবের ভাব তোমারি
খেলতে খেলতে দেশান্তরি
ভাব তো দেখতে পাই।

আজ বুঝি গো-চারণ খেলা
খেললি না রে নন্দলালা
লালন বলে, চরণ-খেলা
তলা পাইনে বুঝি ঠাঁই।।

Read in Banglish
Kotha geli re Kanai. Sakal bon khujiye tore nagal paine bhai. Bone aj hariye tore grihe jabo kemon kore ki bolbo ma Jashoda re bhabna holo tai. Moner bhab bujhite nari ki bhaber bhab tomari khelte khelte deshantori bhab to dekhte pai. Aj bujhi go-charon khela khelli na re Nondolala Lalon bole, choron-khela tola paine bujhi thai.

Related songs

More songs you may enjoy.

Devotional

Chene Na Yashoda Rani

চেনে না যশোদা রাণী

Lalon Shah

"চেনে না যশোদা রাণী গোপাল কি সামান্য ছেলে ধ্যানে যারে পায় না মুনি।"

Philosophical

Bina Meghe Baroshe Bari

বিনা মেঘে বরষে বারি

Lalon Shah

"বিনা মেঘে বরষে বারি। শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷ ও তার না সকাল বিকাল নাহি তার কালাকাল"

Devotional

Sompoder Kole Bosaiye Hari

সম্পদের কোলে বসাইয়ে হরি

Lalon Shah

"সম্পদের কোলে বসাইয়ে হরি, আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি; মত্ত হয়ে সদা পুত্র পরিবারে, আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।"

Philosophical

Sorobore Ason Kore Royechen Anondomoy

সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়

Lalon Shah

"সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়। ও তার জীবন শূন্য সদাই মান্য, স্বয়ং ব্রহ্ম তাঁর মাথায় দেখ। চক্ষু আছে নাহি দেখে"

Philosophical

Kon Kole Nanan Chobi Nach Kore

কোন কলে নানান ছবি নাচ করে

Lalon Shah

"কোন কলে নানাবিধ আওয়াজ উদয়। কোন কলে নানান ছবি নাচ করে সদাই।। কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে।"

Devotional

Kothay Achere Shei Din Dorodi Shai

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই

Lalon Shah

"কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়।"

Discussion

Public comments for Kotha Geli Re Kanai are available on the discussion page.

View discussion