ও মা যশোদে গো, তা আর বললে কি হবে।
গোপালকে যে এঁটো দেই মা, মনে যে ভাব ভেবে।
মিঠার জন্য এঁটো দেই মা
পাপ-পুণ্যি জ্ঞান থাকে না
গোপাল খেলে হই সান্ত্বনা
পাপ আর পুণ্যি কে ভাবে।
স্কন্ধে চড়ায়, স্কন্ধে চড়ি
যে ধরায় সে ভাব ধরি
এসবও বাসনা বুঝি তারি
ছিল গো পূর্বে।
গোপালের মনে যে ভাব
বলতে বলতে আকুল হই মা তা সব
লালন বলে, পাপ-পুণ্যি লাভ
ভুল হয় গোপালকে সেবে।।
Discussion
Public comments for O Ma Joshode Go are available on the discussion page.
View discussion