কতদূরে আর নিয়ে যাবে বল
কোথায় পথের প্রান্ত।
ঠিকানা-হারানো চরণের গতি
হয়নি কি তবু ক্লান্ত।
পিছনের পথে, উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার,
বল তবে ওগো কবে হবে অভিসার।
তৃষিত আশারে কোরোনা গো তুমি ভ্রান্ত।
তবুও তো যেতে হবে
কাঁটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে।
প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম
কবে গো সমর্পণ
সে তো মরণের কাছে জীবনের নিবেদন।
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত।
Discussion
Public comments for Kotodure Aar Niye Jabe Bolo are available on the discussion page.
View discussion