কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
কেন বিধি অবলা করিলে।
মনে লয় উড়িয়া যাইতে, পাখা নাহি দিলে।
বিধি রে কামিনীমোহন দের কাল, কালরূপ কেমনে গঠিলে
বুঝি অবলা বধিবার লাগি পুরুষ সৃজিলে।
বিধি রে কাল যৌবনের কালবারি, কালমুরলী এ গোকুলে।
কালনাগিনী ননদিনী ঠেকাইলে বিফলে।
শ্রীরাধারমণের এই দুঃখ ফাটে বুক শ্যামরূপ না হেরিলে
শ্যামরূপে মনপ্রাণ আকুল কাজ কি মানকুলে।
Discussion
Public comments for Krishna Rupa Ami Kemne Heribo are available on the discussion page.
View discussion