কুলমবিষাদ- কপাট উদঘটলুঁ
তাহে কি কাঠকি বাধা
নিজ মরিয়াদ-সিন্ধু সঞে পঙরলু
তাহে কি তটিনী অগাধা।।
সহচরি মঝু পরিথন কর দূর।
যৈছে হৃদয় করিপন্থ হেরত হরি
সোঙরি সোঙরি মন ঝর।। ধ্রু ।।
কোটি কুসুমশর বরিখয়ে যছু পব
তাহে কি জলদজল লাগি।
প্রেমদহনদহ যাক হৃদয় সহ
তাহে কি বজরক আগি।।
যছু পদতলে নিজ জীবন সোঁপলুঁ
তাহে কি তনু-অনুরোধ।
গোবিন্দদাস কহই ধনি অভিসর
সহচরী পাওল বোধ।।
Discussion
Public comments for Kulamabishada Kapata Udghatalu are available on the discussion page.
View discussion