Back to Library
Melancholic

লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে Lukaye Rahile Chirodin Tumi Shishmoholer Sharsite

Kazi Nazrul Islam

Lukaye Rahile Chirodin Tumi Shishmoholer Sharsite lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে
লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে
তব রূপ হায় রূপায়িত হল শুধু হেরেমের আরশিতে॥

অমৃত অশ্রুনিশা –
পিঞ্জরে চিরবন্দিনী চিরযোগিনী – জেবুন্নিসা,
তোমার দিওয়ানে, ওগো শাহজাদি কবি
আঁকিলে যে তব বিরহ-বিষাদ ছবি,
লাজ পায় হায় তাজমহল তাহারই করুণ সংগীতে॥

কোন সে তরুণ কবি
তোমারে তোমার কবিতা রচে যে সুন্দর দেখেছিল
গোলাপ ফুলের পাপড়িতে তব ছবি
প্রেম চন্দনে এঁকেছিল
প্রিয়ার আদেশে আগুনের দাহ সহি
পুড়িল প্রেমিক একটি কথা না কহি
সেই মৌন প্রেমের মহিমা আজিও জাগে
ঝরা গোলাপের সুরভিতে॥

Read in Banglish
Lukaye rahile chirodin tumi shishmoholer sharsite Lukaye rahile chirodin tumi shishmoholer sharsite tobo rup hay rupayito holo shudhu heremer arshite. Amrito oshrurnisha – pinjore chirobondini chirojogini – Zebunissa, tomar diwane, ogo shahjadi kobi ankile je tobo biroho-bishad chhobi, laj pay hay Tajmahal tahari korun songite. Kon she torun kobi tomare tomar kobita roche je sundor dekhechhilo golap phuler paprite tobo chhobi prem chondone enkechhilo priyar adeshe aguner daho sohi purilo premik ekti kotha na kohi sei mouno premer mohima ajio jage jhora golaper surobhite.

Related songs

More songs you may enjoy.

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Ganhuli Mor Ahoto Pakhir Somo

গানগুলি মোর আহত পাখির সম

Kazi Nazrul Islam

"গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।। বাণ বেধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,"

Melancholic

Harano Hiyar Nikunjo Pathe

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

Kazi Nazrul Islam

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।"

Melancholic

Jhoro Jhoro Jhore Shaon Dhara

ঝর ঝর ঝরে শাওন ধারা

Kazi Nazrul Islam

"ঝর ঝর ঝরে শাওন ধারা। ভবনে এল মোর কে পথহারা॥ বিরহ-রজনি একেলা যাপি সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি।"

Discussion

Public comments for Lukaye Rahile Chirodin Tumi Shishmoholer Sharsite are available on the discussion page.

View discussion