মা কবে তোরে পারব দিতে
আমার সকল ভার।
ভাবতে কখন পারব মা গো।
নাই কিছু আমার॥
কারেও আনিনি মা সঙ্গে করে,
রাখতে নারি কারেও ধরে
তুই দিস তুই নিস মা হরে–
আমার কোথায় অধিকার॥
হাসি খেলি চলে ফিরি ইঙ্গিতে মা তোরই,
তোর মাঝে মা জনম লভি, তোরই মাঝে মরি
পুত্র মিত্র কন্যা জায়া
মহামায়া তোর এ মায়া,
মা তোর লীলার পুতুল আমি
ভাবতে দে এবার॥
Discussion
Public comments for Ma Kobe Tore Parbo Dite are available on the discussion page.
View discussion