সজনি লো সই!
ক্ষণেক বৈসহ শ্যামের বাঁশীর কথা কই।।
শ্যামের বাঁশিটি, দুপুরে ডাকাতি,
সরবস হরি হৈল।
হিয়া দগদগি, পরাণ পোড়নি,
কেন বা এমতি কৈল।।
খাইতে শুইতে, আন নাহি চিতে,
বধির করিল বাঁশী।
সব পরিহরি, করিল বাউরী,
মানয়ে যেমন দাসী।।
কুলের করম, ধৈরজ ধরম,
সরম মরম ফাঁসী।
চণ্ডীদাসে ভণে, এই সে কারণে,
কানুর সরবস বাঁশী।
Discussion
Public comments for Sajani Lo Soi Khonek Boisaho Shyamer Banshir Kotha Koi are available on the discussion page.
View discussion