মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
বাইচ্ছা বাইচ্ছা পাইক তুলিয়া নাওখানা সাজাও
ঝোঁক বুঝিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও
অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও
রঙিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও
বাউল আবদুল করিম বলে বুঝিয়া নায়ের ভাও
লক্ষ্য ঠিক রাখিয়া বাইও যাইতে সোনার গাঁও
Discussion
Public comments for Mahajone Banaiyache Moyurpongkhi Nao are available on the discussion page.
View discussion