Back to Library
Rebellious

মাঝে মাঝে হাত দুটো নিশপিশ করে Majhe Majhe Hat Duto Nishpish Kore

Moheener Ghoraguli

Majhe Majhe Hat Duto Nishpish Kore lyrics by Moheener Ghoraguli (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মাঝে মাঝে হাত দুটো নিশপিশ করে ( ২ )
সাধ হয় এ দুহাতে চকচকে চোখ থেকে স্বপ্ন ছিনিয়ে এনে
ছড়িয়ে ছিটিয়ে দিই এখানে সেখানে
এখানে সেখানে ভায়া এখানে সেখানে
শ্মশানে কফিনে বা মুদির দোকানে
যেখানে স্বপ্ন দেখা লাগাতার বন্ ধ
সুর নেই তাল নেই শুধু হরতাল
সোনালী সকালটাকে অকালে ভেজাবে বলে
শ্যামলা মেঘের দল হামলা করবে আস্তিন গুটিয়েছে
আস্তিন গুটিয়েছে ওরা বেঁধেছে যে জোট |
বলে ফোট ফোট ফোট ,
বল আয়—
যা মেঘেদের দেশে গিয়ে বলে দে দেখে নেব কত রংবাজকে
বল আয়—
শোন আমরাও বেঁচে আছি
চাঁদা তুলে বর্ষাতি কিনে দেব সূর্যকে
দেখব ভেজায় শৌর্যকে কে ?

সুরের ব্যাপারী সবজান্তার দল
বসেছে গুছিয়ে সব সাজিয়ে দোকান
চোলিকে পিছে ছুটে ছুটে হয়রান
নতুন সংযোজন জীবনের গান
এ ভোলা আমাদের নাকি কিছু হবে না ( ৩ )
সারেগামাগারেসা সারেসানি
এ ভাবে গান আমি শিখিনি
তাই আমার বাঁধা গান কখনও পাবে না প্রাণ
বেকার এ গান কেউ শুনবে না
এ ভোলা — ( কী হল কী হল ? )
আমাদের নাকি কিছু হবে না

মাঝে মাঝে মন খুব মনমরা মন
চুপি চুপি পড়ে থাকে লাশকাটা ঘরে
ময়না তদন্ত কেউ করে না কখনও
মরে যাওয়া মনটাকে ছিঁড়ে কেটে খুঁড়ে
মরা এ মনের খোঁজ কে করবে বল
শকুনের দল
কাজ চাই কাজ বলে কাজ চাই কাজ
শকুনের দল
অপেক্ষা করে থাকি কখন সকাল
আসবে বুলিয়ে দেবে সোনার পরশ
গোমড়া মেঘের মুখ হবেই হতাশ
পালাবার পথ খুঁজে পাবে না তখন
দেওয়ালে ঠেকেছে পিঠ বাঁধ রে কোমর
চিত্কার করে বল—
বল আয়—
যা মেঘেদের দেশে গিয়ে
বলে দে
দেখে নেব কত রংবাজকে
বল আয়—
শোন আমরাও বেঁচে আছি
চাঁদা তুলে বর্ষাতি কিনে দেবে সূর্যকে
দেখব ভেজায় শৌর্যকে কে ?

সুরের ব্যাপারী —
এ ভোলা—
এ বিষ্ণু —

Read in Banglish
Majhe majhe hat duto nishpish kore (2) Sadh hoy e duhate chokchoke chokh theke swopno chiniye ene Chhoriye chhitiye di-i ekhane shekhane Ekhane shekhane bhaya ekhane shekhane Shmoshane kofine ba mudir dokane Jekhane swopno dekha lagatar bondho Shur nei tal nei shudhu hortal Shonali shokal-take okale bhejabe bole Shyamla megher dol hamla korbe astin gutiyeche Astin gutiyeche ora bendheche je jot | Bole phot phot phot , Bol ay— Ja megheder deshe giye bole de dekhe nebo koto rongbazke Bol ay— Shon amrao beche achhi Chanda tule borshati kine debo suryoke Dekhbo bhejay shouryoke ke ? Shurer byapari sobjantar dol Bosheche guchhiye shob sajiye dokan Choli-ke pichhe chhute chhute hoyran Notun shongjojon jiboner gaan E Bhola amader naki kichhu hobe na (3) Saregamagaresa saresani E bhabe gaan ami shikhini Tai amar bandha gaan kokhono pabe na pran Bekar e gaan keu shunbe na E Bhola — ( Ki holo ki holo ? ) Amader naki kichhu hobe na Majhe majhe mon khub monmora mon Chupi chupi pore thake lashkata ghore Moyna todonto keu kore na kokhono More jaoa montake chhire kete khure Mora e moner khoj ke korbe bol Shokuner dol Kaj chai kaj bole kaj chai kaj Shokuner dol Opekkha kore thaki kokhon shokal Ashbe buliye debe shonar porosh Gomra megher mukh hobei hotash Palabar poth khuje pabe na kokhon Deoyale thekeche pith bandh re komor Chitkar kore bol— Bol ay— Ja megheder deshe giye Bole de Dekhe nebo koto rongbazke Bol ay— Shon amrao beche achhi Chanda tule borshati kine debe suryoke Dekhbo bhejay shouryoke ke ? Shurer byapari — E Bhola — E Bishnu —

Related songs

More songs you may enjoy.

Philosophical

Prithibita Naki

পৃথিবীটা নাকি

Moheener Ghoraguli

"পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেব্‌লের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী আ হা হা হা আ হা"

Whimsical

Kichu Nei Puro Phaka

কিছু নেই পুরো ফাঁকা

Moheener Ghoraguli

"কিছু নেই পুরো ফাঁকা শুধু দুটো ডিম ছিল গোটা ফ্রিজে ওকেই যদি দুটো দিয়ে দিই কী খাব আমি নিজে"

Romantic

Kisher Eto Tara

কিসের এত তাড়া

Moheener Ghoraguli

"যাস কোথা তুই কিসের এত তাড়া কেন নিস না কানে বলছি একটু দাঁড়া"

Melancholic

Chaitrer Kafan

চৈত্রের কাফন

Moheener Ghoraguli

"যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে বন জানে অভিমানে গেছে সে অবহেলে যে গেছে অশ্রুময় বন-অন্তরালে"

Nostalgic

Chithi (Ekhon Sokal Ekhane)

চিঠি (এখন সকাল এখানে)

Moheener Ghoraguli

"এখন সকাল এখানে সকাল মেঘলা সকাল মাটি ভেজা ভেজা গন্ধ তোমার আকাশে কত তারা ভাসে তুমি দেখনাতো তোমার জানালা বন্ধ"

Philosophical

Shudhijon Shono

সুধীজন শোনো

Moheener Ghoraguli

"শুধু আজ নয় প্রতিদিন সাত পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে ঘুম ভাঙে আমার তোমরা কেমন আছো?"

Discussion

Public comments for Majhe Majhe Hat Duto Nishpish Kore are available on the discussion page.

View discussion