পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িং রুমেতে রাখা বোকাবাক্সে
আবদ্ধ।
আহা হা হা হা…
ম্যাপল গাছের পাতারা এখন
অন্য রঙের স্বপ্নে বিভোর
কার্পেটমোড়া আমার এ ঘর
স্তব্ধ।
তুমি কি আমায় আগের মতোই বাসো ভালো?
যদি জানাও আমায় তবে নিভিয়ে দেব এই ঘরের আলো।
আহা হা…
হয়তো কোনো এক ঝোড়ো হাওয়ায়
ডানা মেলে দেব আকাশ পানে
সেই তো আমার প্রথম ও শেষ
গন্তব্য।
পুরানো দিনের স্মৃতিগুলো সব
ধুলো জমা কোনো স্মারক হয়ে
ফেলে আসা কোনো রাস্তার মোড়ে
অব্যক্ত।
তুমি কি আমায় আগের মতোই বাসো ভালো?
যদি জানাও আমায় তবে নিভিয়ে দেব এই ঘরের আলো।
আহা হা…
Discussion
Public comments for Prithibita Naki are available on the discussion page.
View discussion