মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
কিঞ্চিৎ দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া।।
এক দিবসে রঙ্গে ঢঙ্গে গেছলাম চন্দ্রার কুঞ্জে
সেই কথাটি হাসি হাসি কইলাম তোমার কাছে।।
আরেক দিবস গিয়া খাইলাম চিড়া পানের বিড়া
আর যদি চাই চন্দ্রার কুঞ্জে দেও গো মাথার কিরা।
হস্তবুলি মাথে গো দিলাম তবু যদি না মান
আর কত দিন গেছি গো রাধে সাক্ষী প্রমাণ আন।।
নিক্তি আন ওজন কর দন্দলে বসাইয়া
অল্প বয়সর বন্ধু তুমি মাতি না। ডরাইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আইজ অবধি কৃষ্ণ নাম দিলাম গো ছাড়িয়া।
Discussion
Public comments for Man Bhango Rai Kamalini are available on the discussion page.
View discussion