ম্যান্ডেলা আফ্রিকা ম্যান্ডেলা
তুমি বিপ্লবী চেতনার রক্ত গোলাপ
তুমি সংগ্রামী মানুষের দৃঢ় সংলাপ
বঞ্চিত প্রাণে তুমি কঠিন শপথ
আলোর প্রতীক তুমি মুক্তির পথ॥
তুমি দুঃখিনী মার বুকে করুণ সোহাগ
তুমি লাখো লাখো উইনির শুধু অনুরাগ
তুমি নতুন আলোর পাখি মেলেছ পাখা
সেই পথ ধরে চলে কালো আফ্রিকা॥
তুমি প্রাণ থেকে প্রিয় আরো যে আপন
তুমি কোটি কোটি মানুষের বেশি প্রয়োজন
তাই সারা দুনিয়ায় আজ এই আলোড়ন
চাই মুক্তি তোমার এই বন্দী-জীবন॥
Discussion
Public comments for Mandela Africa Mandela are available on the discussion page.
View discussion