Back to Library
Inspirational

এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড় Ei Prithibir Theke Oi Akash Boro

Calcutta Youth Choir

Ei Prithibir Theke Oi Akash Boro lyrics by Calcutta Youth Choir. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়
আকাশের থেকে বড় সূর্য-তারা
সূর্যের থেকে আরও অনেক বড়
মানুষের শাশ্বত স্রোতের ধারা
সেই মানুষের গান মোরা গাই
মোরা মানুষের জয়গান গাই

এই পৃথিবীর থেকে ঐ সাগর বড়
নীল সাগরের বুকে জলের ধারা
নীল সাগরের থেকে অনেক বড়
হৃদয়ে প্রেমের এই ফল্গুধারা
এই হৃদয়েতে প্রেম আছে
মোরা মৈত্রীর দু’হাত বাড়াই

জানি সুখ ছোট দুঃখ সে অনেক বড়
দুঃখের চেয়ে বড় এ’ মহা-জীবন
জীবনের চেয়ে আরও অনেক বড়
ভালোবাসা দিয়ে গড়া মানুষের মন
সেই জীবনের গান মোরা গাই
মোরা জীবনের গান গেয়ে যাই

Read in Banglish
Ei prithibir theke oi akash boro Akasher theke boro surjo-tara Surjer theke aro anek boro Manusher shashwato sroter dhara Sei manusher gaan mora gai Mora manusher joygaan gai Ei prithibir theke oi sagor boro Nil sagorer buke joler dhara Nil sagorer theke anek boro Hridoye premer ei pholgudhara Ei hridoyete prem ache Mora moitrir du-hat barai Jani sukh choto dukkho se anek boro Dukkher cheye boro e moha-jibon Jiboner cheye aro anek boro Bhalobasa diye gora manusher mon Sei jiboner gaan mora gai Mora jiboner gaan geye jai

Related songs

More songs you may enjoy.

Inspirational

Swagato Mandela Swagato Mandela

স্বাগত ম্যান্ডেলা স্বাগত ম্যান্ডেলা

Calcutta Youth Choir

"স্বাগত ম্যান্ডেলা স্বাগত ম্যান্ডেলা তোমাকে স্বাগত জানাতে আজকে কলকাতা চঞ্চলা॥"

Inspirational

Esho Amra Tori Beye Jai

এসো আমরা তরী বেয়ে যাই

Calcutta Youth Choir

"এসো আমরা তরী বেয়ে যাই এসো, আমরা তরী বেয়ে যাই যদি ঝড় ওঠে কভু দূর আকাশে নামে আঁধার"

Inspirational

Mandela Africa Mandela

ম্যান্ডেলা আফ্রিকা ম্যান্ডেলা

Calcutta Youth Choir

"ম্যান্ডেলা আফ্রিকা ম্যান্ডেলা তুমি বিপ্লবী চেতনার রক্ত গোলাপ তুমি সংগ্রামী মানুষের দৃঢ় সংলাপ"

Patriotic

Samne Samne Egiye Ja

সামনে সামনে এগিয়ে যা

Calcutta Youth Choir

"সামনে সামনে এগিয়ে যা খুশিতে গান গেয়ে যা এ-জীবনটা তোর দেশেরই তুই দেশের জন্য দিয়ে যা॥"

Patriotic

Bharatbarsha Surjer Ek Nam

ভারতবর্ষ: সূর্যের এক নাম

Calcutta Youth Choir

"ভারতবর্ষ : সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যমুনা ভাগিরথী যেথা মেশে"

Inspirational

Jibon Jodi Jibon Hoy

জীবন যদি জীবন হয়

Calcutta Youth Choir

"জীবন যদি জীবন হয় ‘জয়’ কে তুই আপন কর স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর"

Discussion

Public comments for Ei Prithibir Theke Oi Akash Boro are available on the discussion page.

View discussion