মানুষ ধর নিহারে রে।
ও তোর মন-নয়নে যোগাযোগ করে ॥
নেহারায় চেহারা বন্দী।
কর রে কর একান্তি।
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে।
ত্বরায় মন দারোগা হয়ে কর।
বাও বন্দী স্বরূপ-মন্দিরে।
স্বরূপে আসন যাহার
পবন-হিল্লোলে নেহার
পক্ষান্তরে দেখ এবার
দিব্য চক্ষু প্রকাশ করে।
দ্বি-পক্ষেতে খেলছে খেলা।
নরনারী রূপ ধরে।
অমাবস্যা পূণ্যমাসী
তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বাই বরুণ আদি
সে যোগের বাঞ্ছিত আছে রে।
সিরাজ সাঁই বলে রে, লালন
মানুষ সাধ প্রমাণ রে।।
Discussion
Public comments for Manush Dhor Nihare Re are available on the discussion page.
View discussion