মানুষ ঝলক দিবে নেহারে।।
রও মন, কপাট মার কামের ঘরে।।
হাওয়া ধর, অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মনরে, মরণের আগে মরন
শমন যাক ফিরে।
রও মন, দেখে শমন যাক ফিরে।।
বারে বারে করি রে মানা
ও মন, লীলাবশে বাস কর না
রেখো তেজির ঘর তেজিয়ানা
সাধরে মন উর্ধ চাঁদ ধরে।
জান না মন, পারাহীন দর্পণ
তাতে কেমন হয় রূপ দর্শন
অতি বিনয় করে কয় লালন,
থেক হুঁসিয়ারে।।
Discussion
Public comments for Manush Jholok Dibe Nehare are available on the discussion page.
View discussion