মারুফত কারে বলে জান মন,
যদি করতে চাও খোদার ভজনা।।
দলিলে তাই জানা গেল
এক নবী সৃষ্টি পাইল
একিনের গাছ ছিল যখন।।
গাছে এক ময়ার হইল
ফকিরের গুণ পাইল
না দিল সেই পুস্পের আকার
ঘাম হইল সৃষ্টির কারণ।
সত্য যে শরীয়তে
হক বল সেই হকীকতে
তরীকতে কয় সাধন।।
মারুফতে এবাদত করা
হইতে হবে জ্যান্তে মরা
তাই লালন কয়, অধর ধরা
সে বড় কঠিনের ধন।।
Discussion
Public comments for Marufat Kare Bole Jan Mon are available on the discussion page.
View discussion