সমঝে কর ফকিরি মন রে।
এবার গেলে আর হবে না।
পড়বি ঘোরে।
অগ্নি যেমন ভস্মে ঢাকা
সুধা তেমনি গরল মাখা
মৈথুন-দণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে।
বিষামৃত আছে মিলন
জানতে হয় তার কিরূপ সাধন
দেখো যেন গরল ভক্ষণ
কর না হায় রে।
ক’বার করলে আসা-যাওয়া
নিরূপণ কি রাখলে তাহা
লালন বলে, কে দেয় খেওয়া
ভব-মাঝারে।।
Discussion
Public comments for Somjhe Koro Phokiri are available on the discussion page.
View discussion