না পড়িলে দায়েমী নামাজ, সে কি রাজী হয়।
কোথায় খোদা কোথায় সেজদা করি সদায়।।
বলেছে তার কালাম কিছু
কিসে হয় বোঝ কেহ
দিন বয়ে যায়।।
একি আয়েৎ ওফাৎ কারণ
বুঝতে হয় তার মানে কেমন
কলুর বলদের মতন
ঘোরার কাজ নয়।।
আন্ধার ঘরে সর্প ধরা
আছে সাপ, নাই মাপ, তাই করা
লালন তেমনি বুদ্ধি-হারা
পাগলের ন্যায়।।
Discussion
Public comments for Na Porile Dayemi Namaz, Se Ki Raji Hoy are available on the discussion page.
View discussion