মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে |
মা বেটি কি মাটির মেয়ে, মিছে খাটি মাটি নিয়ে ||
করে অসি মুণ্ডমালা, সে মা-টি কি মাটির বালা,
মাটিতে কি মনের জ্বালা দিতে পারে নিভাইয়ে?
শুনেছি মার বরণ কালো, সে কালোতে ভূবন আলো,
মায়ের মত হয় কি কালো, মাটিতে রং মাখাইয়ে?
মায়ের আছে তিনটি নয়ন, চ্ন্দ্র সূর্য আর হুতাশন,
কোন্ কারিগর আছে এমন, দিবে একটি নিরমিয়ে?
অবিনাশনাশিনী কালী, সে কি মাটি খড়বিচালি?
সে ঘুচাবে মনের কালি, প্রসাদে কালী দেখাইয়ে ||
Discussion
Public comments for Mayer Murti Gorate Chai are available on the discussion page.
View discussion