থির হয়ে তুই বোস দেখি মা
খানিক আমার আঁখির আগে।
দেখব নিত্য-লীলাময়ী,
থির হলে তুই কেমন লাগে॥
শান্ত হলে ডাকাত মেয়ে
কেমন দেখায় দেখব চেয়ে,
চিন্ময় শিবশম্ভু কেন চরণতলে শরণ মাগে॥
দেখব চেয়ে জননী তুই সাকারা না নিরাকারা ,
কেমন করে কালী হয়ে নামে ব্রহ্ম জ্যোতির্ধারা।
কোলে নিতে কোলের ছেলে
শ্মশান জাগিস বাহু মেলে,
কেমন করে মহামায়ার বুকে মায়ের মায়া জাগে।
Discussion
Public comments for Thir Hoye Tui Bos Dekhi Ma are available on the discussion page.
View discussion