Back to Library
Whimsical

মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি Megher Kole Kole Jay Re Chole Boker Panti

Rabindranath Tagore

Megher Kole Kole Jay Re Chole Boker Panti lyrics by Rabindranath Tagore (1923). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে
দুরাশার দুঃসাহসে উদাস করে—
সে কোন্‌ উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥

ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের— পিছন-পানে তাকায় না রে।
যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা,
না-জানার পথে ওদের নাই রে মানা—
ওরা দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥

Read in Banglish
Megher kole kole jay re chole boker panti. Ora ghor-chhara mor moner kotha jay bujhi oi ganthi ganthi. Sudurer binar swore ke oder hridoy hore Durashar duhshahoshe udas kore-- Se kon udhao hawar paglamite pakha oder uthe mati. Oder ghum chhuteche, bhoy tuteche ekebare, Olokkhete lokkho oder-- pichhon-pane takay na re. Je basha chhilo jana se oder dilo hana, Na-janar pothe oder nai re mana-- Ora diner sheshe dekheche kon monohoron andhar rati.

Related songs

More songs you may enjoy.

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Melancholic

Obelay Jodi Esecho Amar Bone

অবেলায় যদি এসেছ আমার বনে

Rabindranath Tagore

"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"

Discussion

Public comments for Megher Kole Kole Jay Re Chole Boker Panti are available on the discussion page.

View discussion