Back to Library
Mystical

মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে Mere Shair Kudrati

Lalon Shah

Read Mere Shair Kudrati in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

মেরে সাঁইর কুদরতি, তা কেউ
বুঝতে পারে।
আপনি রাজা, আপনি প্রজা
ভবের পরে।।

আহাদ রূপ লুকায়, আহাদি আহমদি
রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা
পড়বি ফেরে।

বাজিকর পুতুল নাচায়, কথা কওয়ায়
আপনি তারে।
জীব-দেহ সাঁই লীলায় ফেরায়
সেই প্রকারে।

আপনারে চিনবে যে জন পশবে সে জন
ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর
বেড়াও ঘুরে।

Read in Banglish
Mere shair kudrati, ta keu bujhte pare. Apni raja, apni proja bhobher pore.. Ahad rup lukay, ahadi Ahmadi rup dhore. E mormo na jene banda porbi phere. Bajikor putul nachay, kotha koway apni tare. Jib-deho sai lilay pheray shei prokare. Apnare chinbe je jon poshbe she jon bheder ghore. Siraj sai koy, Lalon ki aar berao ghure.

Related songs

More songs you may enjoy.

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Devotional

Hordom Poro Illallah

হরদম পড় ইল্লাল্লা

Lalon Shah

"হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷ মরাকেবা মশাহেদা হইলে দেলের কাটবে পর্দা"

Devotional

Moner Bhab Khule Nobi

মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে

Lalon Fakir

"মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে। কেউ ঢাকা দিল্লী হাতড়ে ফেরে কেউ দেখে কাছে।"

Spiritual

Sadhan Bifol Borjokh Bine

সাধন বিফল বরজখ বিনে

Lalon Shah

"সাধন বিফল বরজখ বিনে। এখানে সেখানে বরজখ মূল ঠিকানা দেখ মনে মনে।"

Spiritual

Se Jare Bojhay Sei Bojhe

সে যারে বোঝায় সেই বোঝে

Lalon Shah

"সে যারে বোঝায় সেই বোঝে। মকরউল্লাহর মকড় বুঝা কার সাধ্য আছে।"

Mystical

Sedin Ke Holo Tar Songi Kahare Sudhai

সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই

Lalon Shah

"যেদিন ডিম্ব ভরে ভেসেছিল সাঁই, সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই॥ পয়ার রূপ ধরি এসে দেখা দিল ঢেউতে ভেসে"

Discussion

Public comments for Mere Shair Kudrati are available on the discussion page.

View discussion