মধুর দিল-দরিয়ায় যেজন ডুবেছে।
সে না সব খবর জবর হয়েছে।।
অগ্নি যৈছে ভস্মে ঢাকা
অমৃত গরলে মাখা
সেইরূপে আছে রসিক সুজন
ডুবাইয়ে মন তার অন্বেষণ পেয়েছে।৷
যে স্তনের দুধ শিশুতে খায়
জোঁকে মুখ লাগিলে সেথা রক্ত পায়
অধমে উত্তম, উত্তমে অধম
কে কেমন তাই দেখতেছে৷।
দুগ্ধে জলে মিশলে যেমন
হংসরাজ করে ভক্ষণ
সেই ছন্দ বেছে৷৷
সিরাজ সাঁই ফকির বলে, লালন ঘুরে বেড়ায়
সব ফিকির না বুঝে।।
Discussion
Public comments for Modhur Dil-Doriyay Jejon Tubeche are available on the discussion page.
View discussion