মন আইন মাফিক নিরিখ দিতে ভাবো কি।
কাল-শমন এলে হবে কি।।
ভাবিতে দিন আখের হল,
ষোল আনা বাকি প’ল,
কি আলস্য ঘিরে এল,
দেখ্লি নে খুলে আঁখি।।
নিষ্কামী নির্বিকার হলে,
জীয়ন্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় ওয়াশিল পাবে,
নইলে উপায় কই দেখি।।
শুদ্ধ মনে সকলি হয়,
তাও তো এবার জোটিল না তোমায়,
লালন বলে, করবি হায় হায়,
ছেড়ে গেলে প্রাণ-পাখি।।
Discussion
Public comments for Mon Ain Mafik Nirikh Dite Bhabo Ki are available on the discussion page.
View discussion