মন আমার কি ছার গৌরব করছ ভবে।
দেখ না রে সব হাওয়ার খেলা,
বন্ধ হতে দের কি হবে।।
থাকতে হাওয়ার হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে।।
বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে।।
ভবে আসার আগে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে।।
Discussion
Public comments for Mon Amar Ki Char Gourob Korcho Bhobe are available on the discussion page.
View discussion