Back to Library
Philosophical

মন-চোরা রে ধরবি যদি মন Mon-Chora Re Dhorbi Jodi Mon

Lalon Shah

Read Mon-Chora Re Dhorbi Jodi Mon in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

মন-চোরা রে ধরবি যদি মন
ফাঁদ পাত আজ ত্রিপীনে।
অমাবশ্যা পূর্ণিমাতে বারামখানা সেইখানে।।

ত্রিপানে ত্রিধারা বয়
তার ধরা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার
সদায় বিহার
হচ্ছে ভাবের ভুবনে।।

সামান্যে কি যায় তারে ধরা
আট প্রহরই দিতে হয় পাহারা;
কখন এসে
ধারায় মেপে
তখন রয় নির্জনে।।

শুল্কপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ-ভুবন
সাঁই লালন বলে
সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে।।

Read in Banglish
Mon-chora re dhorbi jodi mon Phand pat aj tripine. Amaboshya purnimate baramkhana sheikhane.. Tripane tridhara boy Tar dhora chine dhorte parle hoy Kon dharay tar Shoday bihar Hocche bhaber bhubone.. Samannye ki jay tare dhora At prohor-i dite hoy pahara; Kokhon eshe Dharay mepe Tokhon roy nirjone.. Shuklopokkhe brahmande gomon Krishnopokkhe jay nijo-bhubon Shai Lalon bole Sherup lile Dibyoggyani shei jane..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Devotional

Jan Re Mon Sei Rager Koron

জান রে মন, সেই রাগের করণ

Lalon Fakir

"জান রে মন, সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ। শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ-প্রেম রসরঙ্গে"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Devotional

Nobi Batunete Hoy Ochin

নবী বাতুনেতে হয় অচিন

Lalon Shah

"নবী বাতুনেতে হয় অচিন। নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷ যারে বলি এই অটল নবী দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি"

Devotional

Ruper Tulona Rupe

রূপের তুলনা রূপে

Lalon Fakir

"রূপের তুলনা রূপে। ফণিমণি সৌদামিনী কি আর তার কাছে শোভে।"

Devotional

Sai Amar Din Ki Jabe Ei Bole

সাঁই আমার দিন কি যাবে এই বলে

Lalon Shah

"সাঁই আমার দিন কি যাবে এই বলে। আমি পড়ে আছি অকূলে। জগাই মাধাই দুটি ভাই তাদের তো নিলে।"

Discussion

Public comments for Mon-Chora Re Dhorbi Jodi Mon are available on the discussion page.

View discussion