মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাঁসা বাঁধে না
বাঁধে না
বাঁধে না…
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না
ভুবন ডাঙার মাঠটা আমার গেল যে কোথায়
বোতাম বিহীন শার্ট টা আমার ছোটো কেন হয়
জানি না
জানি না…
বৃষ্টি এলে কেন আমি আর
ভিজি না
মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাঁসা বাঁধে না
বাঁধে না
বাঁধে না…
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না…
ভোরবেলা তে ভোরবেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
ভোরবেলা তে ভোরবেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
কে জানে কি কারনে
কে জানে কি কারনে
ভেজা ঘাসে খালি পায়ে আর
হাঁটি না
হিজিবিজি ছবি কেউ আর তো আঁকেনা
কোকিল আসে ছাদের কোনে
কিন্তু ডাকে না
ডাকে না
ডাকে না…
মনের কথা মনে তো আমার
থাকে না
মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাঁসা বাঁধে না
বাঁধে না
বাঁধে না…
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না
বৃষ্টি এলে কেন আমি আর
ভিজি না
ভেজা ঘাসে খালি পায়ে আর
হাঁটি না…
Discussion
Public comments for Mon Kharaper Bikele are available on the discussion page.
View discussion