রাত্তিরে দুঃস্বপ্ন হাসপাস করে
হাজার হাজার মানুষ গুমরে মরে
তবুও নেচে ওঠে আবার রাস্তার কল
নাচতে নাচতে চান করে যায় রাস্তার ছেলের দল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
আবার একটা হাঙামা সিরিয়ায়
আবার একটা দাঙ্গা পাশের পাড়ায়
তবুও রান্না হচ্ছে কোথাও একমুঠো ডাল
রান্না হচ্ছে কোথাও রাস্তার ধারে ভাত-ডাল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
এভাবেই এভাবেই
এখানেই এখানেই
এখানেই এভাবেই
চিরকাল
মন খারাপ হলে তো কান্না পাবেই
রান্না খারাপ হলেও খেতে হবে
তবুও মাঝিকে ফেলতে হয় নদীতে জাল
মাঝিকে ফেলে যেতে হবে নদীতে জাল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
ছোটবেলার জামা, জুতো-খেলনা
কত পুরনো হাসি আর কান্না
তবুও ফেলে দিতে হবে রোজকার জঞ্জাল
ভুলে যেতে হবে রোজকার জমানো জঞ্জাল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
এভাবেই এভাবেই
এখানেই এখানেই
এখানেই এভাবেই
চিরকাল…
Discussion
Public comments for Shokaal are available on the discussion page.
View discussion