মনের মনে হল না একদিনে।
আমি আছি কোথা যাব, কোথায় কার সনে।।
আমার বাড়ি আমারি ঘর
বলা কেবল ঝকমারি সার
পলকে সব হবে সংহার
কোনদিনে।।
পাকা দালান কোঠা দিব
মহাসুখে বাস করিব
মনে ভাবলাম না যে কখন যাব
শ্মশানে।।
কি করিতে কিবা করি
পাপে বোঝাই হইল তরী
লালন কয় তরঙ্গ ভারি
সামনে।।
Discussion
Public comments for Moner Mone Holo Na Ekdine are available on the discussion page.
View discussion