মনুষ্যত্ব যার মাঝেতে
রয় রে আত্মধ্যানে
অন্য কিছু না মানে সে – মানুষ বিনে।।
মসজিদ মন্দির আর
ভিতরে গির্জা প্যসগোডার
যেতে হয় না তাহার
মানুষ যদি রয় সামনে।।
করে মূরতি মান্য
মানুষেই প্রভূ নগন্য
কোরআন গীতা করো মান্য
রাখো হৃদ কোণে।।
যে মেনেছে সাঁই নিরঞ্জন
মানুষে করেছে গমন
উজালা নাঈমের মন
জানেরে সত্য জানে।।
Discussion
Public comments for Monushotto Jar Majhete Roy Re Atmodhyane are available on the discussion page.
View discussion