মোর ভবের কাম কী
না হইলো রে জানা
কী উদ্দেশ্যে আসলাম ভবে
বুঝতে পারলাম না।।
কেবা মোরে পাঠালো ভবে
কী তার নির্দেশনা
না মানিয়া সাজলাম আমি
ইহলোকের এক কানা।।
বুঝিলাম না কী মোর ভালো
কিসে আছে মানা
জানলে ভবের বেড়াজালে
আমি ঠেকিতাম।।
বৃথা কাজে মনা আমার
ভূলিয়ে রাখতাম না
যদি জানতাম কী উদ্দেশ্যে
পাঠাইলেন রাব্বানা।।
নাঈম এখন বুঝতে পারলো
দয়ালের উদ্দেশ্যখানা
তাহার নামে তাইতো করলো
দ্বীনের বন্দনা।।
Discussion
Public comments for Mor Bhover Kam Ki are available on the discussion page.
View discussion