মরে ডুবতে পারলে হয়।
যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়।।
মরা তো অনেকে মরে
ডোবা কঠিন হয় গভীরে
মাটি নাই প্রেম-সরোবরে
ডুবতে হবে স্বরূপ রূপ আশ্রয়।।
গুরু যদি জানায় তারে
তবে মরা জানতে পারে
শমন-জ্বালা যাবে দূরে
মানব জনম সফল নিশ্চয়।।
ডোবে না মন উঠে কেঁদে
ডুবাতে চায় কলসি বেঁধে
খেদে লালন বলছে কেঁদে
না জানি কোন ঘাটে লাগায়।।
Discussion
Public comments for More Dubte Parle Hoy are available on the discussion page.
View discussion