বিড়ি খাই আট আনার
সিগারেট জোটেনা…
রাত হলে নেশাতুর ঘুমু….
বুকে দাগ ওঠে না
প্রেমিকার ঠোঁটে না
আমি খাই মশাদের চুমু…
বিড়ি খাই আট আনার
সিগারেট জোটেনা…
রাত হলে নেশাতুর ঘুমু….
বুকে দাগ ওঠে না
প্রেমিকার ঠোঁটে না
আমি খাই মশাদের চুমু…
ভাবছি নালিশ করি; আর করি ঘ্যানঘ্যান
ধুলো দিয়ে চলে গেল পৌরসভার ভ্যান…
প্রেমিকাও ভেগে গেলো; বর তার তলাবাজ
আমি তো বাচ্ছে গিয়ে; তুলছি পটল গাছ
চাকরি তো আহমরি ক্রাশের মতোই প্রায়।
আছে, জানি তবুও তাকে; ধরতে পারি দাই।
কনফিউশনে ভুগি তাই দিন রাত্রি।
কপাল যে কর ফাঁটা, আমার নাকি মন্ত্রীর।
এটা কি রোড নাকি; চাঁদেই হাটছি ভাই!
নিজেকে নীল আর্মস্ট্রং লাগে মাঝে মাঝেই তাই!
এ এসে বলছে “হবে”;
ও-ও দেয় নাক টিপে
দেদার প্রতিশ্রুতি…
পাচ্ছিনা তবু গ্রিপে!
ধোঁয়া দেখে আহ্লাদে ফিল্ম স্টার দুরন্ত…
আমি সেই ভীড় বাসে ‘ও দাদা চাপুন তো’
বাড়ি ফিরে টিভি দেখি হাঁড়িতে চাপিয়ে চাল
ঘন্টাখানেক জুড়ে কফি হাতে কি বাওয়াল…!
বাজারের দাম ছুটছে ঘাম কেঁদে কেটে দর করি
পেপারে পড়ছি বসে রাষ্ট্রনীতির চচ্চড়ি…!
তবু হায় স্বপ্ন পায়
দিনশেষে যেই শুতাম
তাই টিপে দি; গলা নয়
ই.ভি.এমের আবার সেই!
বিড়ি খাই আট আনার
সিগারেট জোটেনা…
রাত হলে নেশাতুর ঘুমু….
বুকে দাগ ওঠে না
প্রেমিকার ঠোঁটে না
আমি খাই মশাদের চুমু…
Discussion
Public comments for Moshader Chumu 2 are available on the discussion page.
View discussion