Back to Library
Melancholic

পরিযায়ী পাখি Porijayee Pakhi

Taalpatar Shepai

Porijayee Pakhi lyrics by Taalpatar Shepai (2023). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2023

গীতিকার
কৃতি রায়
কণ্ঠশিল্পী
প্রীতম দাস
ধরণ
আধুনিক
Lyrics

কোলআঁচলে শুয়ে স্মৃতি,
বালিঘড়ি কিনছে সময়…
ভালো আছি বিজ্ঞাপনে
মুখচোরা যন্ত্রণারাই…

ভরাডুবি তাই ফেরা…
স্বার্থপর সময়েরা!
পাল্টায়না কোনও কিছুই,
চোখে লেগে আলেয়ারা…

থামা নেই…
থামা নেই…
কোন কৌটোতে অতীতকে রাখি!
এ আবর্তে
মুহূর্তরা
সময়ের ঝিলে পরিযায়ী পাখি…

ঈশাণের মতো শুধু মেঘ জমে মনে
আর দু’চোখে শ্রাবণ আসে ব্যথায়…
কত চেনা মুখ হারিয়েছে অকপটে
শুধু ভুলবোঝাবুঝি মিশে কথায়!

ফিরে যাওয়া আকুতিরা নিথর।
ছেঁড়া হিসেবের ধারাপাত!
কীভাবে গুনবো আজ,কত কে হারিয়ে গেছে
জলেরা শিখেছে আঘাত…

সে জলে কূল ভেঙে কাঁদে নদী
সুখ উদ্বাস্তুর মতো যদি…
তার খেলাঘর নিপুণ এক ফাঁকি!

থামা নেই…
থামা নেই…
কোন কৌটোতে অতীতকে রাখি!

এ আবর্তে
মুহূর্তরা
সময়ের ঝিলে পরিযায়ী পাখি…

Read in Banglish
Kol-anchole shuye smriti, Balighori kinche somoy… Bhalo achi biggapone Mukhochora jontronarai… Bhoradubi tai phera… Swarthopor somoyera! Paltayna kono kichui, Chokhe lege aleyara… Thama nei… Thama nei… Kon koutote otitke rakhi! E aborte Muhurtora Somoyer jhile porijayee pakhi… Eshaner moto shudhu megh jome mone Ar du-chokhe shrabon ase bethay… Koto chena mukh hariyeche okopote Shudhu bhulbojhabujhi mishe kothay! Phire jawa akutira nithor. Chera hisheber dharapath! Kibhabe gunbo aj, koto ke hariye geche Jolera shikheche aghat… Se jole kul bhenge kande nodi Sukh udbastur moto jodi… Tar khelaghor nipun ek phaki! Thama nei… Thama nei… Kon koutote otitke rakhi! E aborte Muhurtora Somoyer jhile porijayee pakhi…

Related songs

More songs you may enjoy.

Melancholic

Moddhorate

মধ্যরাতে

Taalpatar Shepai

"মধ্যরাতে ডাকলে দিও সাড়া চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া! তুমিও একা ঘুমিয়ে আছো দূরে, গান লিখেছো অভিমানের সুরে…"

Satirical

Moshader Chumu 2

মশাদের চুমু ২

Taalpatar Shepai

"বিড়ি খাই আট আনার সিগারেট জোটেনা… রাত হলে নেশাতুর ঘুমু…. বুকে দাগ ওঠে না"

Philosophical

Poran Bandhio

পরান বাঁধিও

Taalpatar Shepai

"পরান বাঁধিও যতনে, ভিজো না প্রেমেরই স্নানে। পরান বাঁধিও যতনে, ভিজো না প্রেমেরই স্নানে।"

Quirky

Premik Practical

প্রেমিক প্র্যাকটিক্যাল

Taalpatar Shepai

"বনলতা কিনে নাও পেলে রিজেকশন সেলে আমার এ হৃদয়!"

Soulful

Ami Sudhu Khujechi Amay

আমি শুধু শুধু খুঁজেছি আমায়

Taalpatar Shepai

"কখনো ভোর, কখনো মাঝরাতে হাইওয়ে থেকে এক চিল ছাতে, কখনো ভোর, কখনো মাঝরাতে হাইওয়ে থেকে এক চিল ছাতে,"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Discussion

Public comments for Porijayee Pakhi are available on the discussion page.

View discussion