Back to Library
Melancholic

মধ্যরাতে Moddhorate

Taalpatar Shepai

Moddhorate lyrics by Taalpatar Shepai (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2019

গীতিকার
কৃতি রায়
কণ্ঠশিল্পী
প্রীতম দাস
ধরণ
আধুনিক
Lyrics

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া!
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে…

এখন চোখে গ্রামীণ কোনো নদী
ভয়েই থাকি; হারিয়ে গেলো যদি!
রাত নেমে যায় তালপাতাদের ঘরে
আদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে…

দাবার গুটি; একলা দান
আলতো সুরে গাইছি গান…
ঘরে ফেরার চিঠির আশায় আশায়!

স্মৃতির শহর ঘুমিয়ে তাও
চাইছে তুমি ডাক পাঠাও
আমার বুকে ভালো থাকার বাসায়…

তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি; অহংকারী…

শহর ছেড়ে সরীসৃপ এই পথে
নদীও যেন বইছে নিজের মতে…
দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
ভাবছি যদি ফিরতে আমার সাথে!

দাবার গুটি; একলা দান
আলতো সুরে গাইছি গান…
হাওয়ার মত বইছি ধীরে ধীরে…

শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও
হাতটা ধরে বসবো নদীর তীরে…

রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে…!!

Read in Banglish
Moddhorate dakle dio sara Chander aloy badh bhengeche para! Tumio eka ghumiye acho dure, Gan likhecho obhimaner sure… Ekhon chokhe gramin kono nodi Bhoyei thaki; hariye gelo jodi! Rat neme jay talpatader ghore Ador bare jhijhi pokar swore… Dabar guti; ekla dan Alto sure gaichi gan… Ghore ferar chithir ashay ashay! Smritir shohor ghumiye tao Chaiche tumi dak pathao Amar buke bhalo thakar basay… Tomay niyei smritir lorai jari Jitbo bhebeo harchi protibari. Amar angul likhche jeno ari Tumio bhishon jedi; ohongkari… Shohor chere sorisrip ei pothe Nodio jeno boiche nijer mote… Dwondogulo puriye kalo rate Bhabchi jodi firtre amar sathe! Dabar guti; ekla dan Alto sure gaichi gan… Hawar moto boichi dhire dhire… Shesher poreo bhabchi tao Chaichi shurur dak pathao Hatta dhore boshbo nodir tire… Rat pure jay jyotsna makha tape Choker pata tomay bhebhei kape…!!

Related songs

More songs you may enjoy.

Satirical

Moshader Chumu 2

মশাদের চুমু ২

Taalpatar Shepai

"বিড়ি খাই আট আনার সিগারেট জোটেনা… রাত হলে নেশাতুর ঘুমু…. বুকে দাগ ওঠে না"

Melancholic

Porijayee Pakhi

পরিযায়ী পাখি

Taalpatar Shepai

"কোলআঁচলে শুয়ে স্মৃতি, বালিঘড়ি কিনছে সময়… ভালো আছি বিজ্ঞাপনে মুখচোরা যন্ত্রণারাই…"

Philosophical

Poran Bandhio

পরান বাঁধিও

Taalpatar Shepai

"পরান বাঁধিও যতনে, ভিজো না প্রেমেরই স্নানে। পরান বাঁধিও যতনে, ভিজো না প্রেমেরই স্নানে।"

Quirky

Premik Practical

প্রেমিক প্র্যাকটিক্যাল

Taalpatar Shepai

"বনলতা কিনে নাও পেলে রিজেকশন সেলে আমার এ হৃদয়!"

Whimsical

Proposal Panchali

প্রপোজাল পাঁচালী

Taalpatar Shepai

"বনলতা কিনে নাও পেলে রিজেকশন সেলে আমার এ হৃদয়!"

Protest

Subichar Esho

এসো সুবিচার

Taalpatar Shepai

"অহেতুক আজ কথা না বাড়ানো ভাল এসো সরাসরি হিসেবের খাতা আনি। আর কতবার লাল দাগ দিয়ে পাতায় আঁচড় কাটবে অন্ধকারের গ্লানি?"

Discussion

Public comments for Moddhorate are available on the discussion page.

View discussion