পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
এইখানে শালুকডিঘি, প্যাঁচানো আলপনা
নামিলে দেখতে পারো বিষের সে ফনা।
জ্বালায় মরিবে অবেলায়,
ভুলো না ফুলেরই ইশারায়।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
পা ভিজাইও
পা ভিজাইও, আলতো পানায়,
ছিটাইও জল গায়ে,
দেখো যেন পানার লতা
নাগালে না পায়।
কোমলিনীর রূপ দেখিয়া
ডুব দিও না মোটে,
পাইতে গিয়া ফুলের আদর,
বিষের জ্বালা জোটে।
দূরে দেইখো ফুল গোপনে,
যাইও না, যাইও না লো বিহানে।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
পিছলাইয়া যাইও না ঘাটে,
শেওলারও চাতুরি,
নিও না গো কানে তুমি
নদীর জোড়া ঝুরি।
রোদের ঝিলিক মাখিয়া
যুবতী তটিনী,
ডাকিবে তোমারে বহু
চলাকলায় তিনি।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
পিছলাইয়া যাইও না ঘাটে,
শেওলারও চাতুরি,
নিও না গো কানে তুমি
নদীর জোড়া ঝুরি।
রোদের ঝিলিক মাখিয়া
যুবতী তটিনী,
ডাকিবে তোমারে বহু
চলাকলায় তিনি।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
এইখানে শালুকডিঘি, প্যাঁচানো আলপনা
নামিলে দেখতে পারো বিষের সে ফনা।
জ্বালায় মরিবে অবেলায়,
ভুলো না ফুলেরই ইশারায়।
পরান বাঁধিও যতনে,
ভিজো না প্রেমেরই স্নানে।
Discussion
Public comments for Poran Bandhio are available on the discussion page.
View discussion