নবীর নামে পড়ো দুরুদ, ওহে মুমিন মুসলমান
গাওরে মানব গাও তোমরা, রাসুল নামের শান।।
নবী মোদের ত্বরানেওয়ালা, ত্বরাবে আসলে উম্মতের নিদান
নূরে গড়া নূরানী বদন-দেখিলে জুড়াবে বুঝি এ পরাণ।।
রাসুলের নামের শান করিলে, দ্বীনের পথে চলিলে
দেখিও কত শান্তি মিলে-বেহেশত হইবে শান্তিবিধান।।
উম্মতের জন্য মদিনা শুয়ে, করেন নবীজি ক্রন্দন দান
উম্মতি উম্মতি কাঁদেন যিনি-গাও সবে তার গুণগান।।
Discussion
Public comments for Nobir Name Poro Durud, Ohe Mumin Musalman are available on the discussion page.
View discussion