মুকুর লয়ে কে গো বসি
হেরিছে আপন ম্লান মুখ-শশী॥
সখীরা ডাকে, বেলা বয়ে যায়
দোপাটির ফুল ঝুরে আঙিনায়,
ধুলাতে লুটায় কাঁখের কলশি॥
হেরিয়া তারি আলস ছবি
ডুবিতে নারে সাঁঝের রবি।
কমল-কলি লয়ে আঁচলে
ডাকিছে তারে গাঁয়ের সরসী॥
মুকুর লয়ে কে গো বসি
হেরিছে আপন ম্লান মুখ-শশী॥
সখীরা ডাকে, বেলা বয়ে যায়
দোপাটির ফুল ঝুরে আঙিনায়,
ধুলাতে লুটায় কাঁখের কলশি॥
হেরিয়া তারি আলস ছবি
ডুবিতে নারে সাঁঝের রবি।
কমল-কলি লয়ে আঁচলে
ডাকিছে তারে গাঁয়ের সরসী॥
Discussion
Public comments for Mukur Loye Ke Go Bosi are available on the discussion page.
View discussion