মুরলী-ধ্বনি শুনি ব্রজনারী
যমুনা-তটে আসিল ছুটে
কুল-মান-যৌবন দিল চরণে ডারি॥
পবন গতিহীন রহে,
যমুনা উজান বহে,
বাঁশরি শুনি বিসরে গীত
ময়ূর-ময়ূরী শুকশারি॥
সচকিত ধেনুগণ তৃণ নাহি পরশে ;
পুবালি-হাওয়া কানন-পথে
নীপ-কেশর বরষে।
বেভুল আহিরিনি
চেয়ে থাকে উদাসিনী,
বাঁশরি শুনি বিসরি গেল
নিতে গাগরিতে বারি॥
Discussion
Public comments for Murali-Dhwani Shuni Brojonari are available on the discussion page.
View discussion