Back to Library
Devotional

নাচে ওই আনন্দে নন্দদুলাল Nache Oi Anande Nondodulal

Kazi Nazrul Islam

Nache Oi Anande Nondodulal lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

নাচে ওই আনন্দে নন্দদুলাল।
তাতা থই তাতা থই –
নাচে বৃন্দাবনে হরি ব্রজগোপাল॥

ছন্দ নামে, দক্ষিণে বামে,
টলে বাঁকা শিখীপাখা।
উছল যমুনাজলে বাজিছে তাল।
নাচে নন্দদুলাল॥

বিরাট খেলে হেরো আজ শিশুর রূপে,
স্বর্গে কাঙাল করি ধরায় এল চুপে চুপে।
এত রূপ কেমনে দেখি,
দিলে বিধি দুটি আঁখি
তাহে আবার পলক পড়ে;
বিশ্ব-পালক হল বালক রাখাল॥

Read in Banglish
Nache oi anande Nondodulal. Tata thoi tata thoi – Nache Brindabone hori Brojogopal. Chhondo name, dokkhine bame, Tole baka shikhipakha. Uchol Jomunajole bajihe tal. Nache Nondodulal. Birat khele hero aj shishur rupe, Sworge kangal kori dhoray elo chupe chupe. Eto rup kemone dekhi, Dile bidhi duti ankhi Tahe abar polok pore; Bishwo-palok holo balok rakhal.

Related songs

More songs you may enjoy.

Devotional

Brindabone E Ki Banshori Baje

বৃন্দাবনে এ কী বাঁশরি বাজে

Kazi Nazrul Islam

"বৃন্দাবনে এ কী বাঁশরি বাজে। গোপিনী উন্মনা, মন নাহি কাজে॥ কুলবধূ-ঘটে ঘটে সে বাঁশি স্বনে"

Devotional

Rakho Rakho Ranga Pay He Shyamray

রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়

Kazi Nazrul Islam

"রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়। ভুলে গৃহ-স্বজন সবই সঁপেছি তোমায়॥ সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া, নব নীরদ শ্যাম আনো মেঘ-মায়া,"

Devotional

Nachiya Nachiya Eso Nanda Dulal

নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল

Kazi Nazrul Islam

"নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল। মোর প্রাণে, মোর মনে এসো ব্রজগোপাল॥ এসো নূপুর-রুনুঝুনু পায়ে, এসো প্রেম-যমুনা নাচায়ে,"

Devotional

Phire Ay Bhai Gothe Kanai

ফিরে আয় ভাই গোঠে কানাই

Kazi Nazrul Islam

"ফিরে আয় ভাই গোঠে কানাই আর কত কাল রবি মথুরায়। তোর শ্যামলী ধবলী কাঁদে তৃণ ফেলি, বারেবারে পথে ফেরে চায়॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Discussion

Public comments for Nache Oi Anande Nondodulal are available on the discussion page.

View discussion