মুরশিদ রঙ-মহলে সদায় ঝলক দেয়
যার ঘুঁচেছে মনের আঁধার
সেই দেখতে পায়।।
সপ্ততলে অন্তঃপুরী
আলিপুরে তার কাছারী
দেখলে রে মন সে কারিগরি
হবি মহাশয়।।
সজল উদয় সেই দেশেতে
অনন্ত ফল ফলে যাতে
প্রেম-পাতিজাল পাতলে তাতে
অধর ধরা যায়।।
রত্ন যে পায় আপন ঘরে
সে কি বাইরে খুঁজে মরে
না বুঝিয়ে লালন ভেড়ে
দেশ-বিদেশ ধায়।।
Discussion
Public comments for Murshid Rong-mohole Soday Jholok Dey are available on the discussion page.
View discussion