পড় রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরি।
মাশুক রূপ রেখে দেলে
দেখ আশক বাতি জ্বেলে
কিবা সকাল কি বৈকালে
দায়েমীর নাই অবধারী।।
কে কায়া আইনি জিনি
এহি ফরজ জাত নিশানি
দায়েমী ফরজ যে করে আদায়
তার নাই জাতের ভয়
জাত এলাহি ভাবে সদায়
মিশাইয়ে জাতের নূরী।।
সালেকের বাহ্যপানা
মঞ্জুরি আশক দেওয়ানা
আশকে দেল কর ফানা
মাশুক বৈ অন্য জানে না
আশা-ঝুলি লয়ে সে না
মাশুকের চরণ-ভিখারী।।
আইনির আদেখা তরিক
দায়েমীর বরজখে নিরিখ
সিরাজ সাঁই দরবেশের চরণ
ভেবে কহে ফকির লালন
দায়েমী নামাজী যেজন
শমন তারও আজ্ঞাকারী।।
Discussion
Public comments for Pod Re Dayemi Namaj are available on the discussion page.
View discussion