Back to Library
Spiritual

মুরশিদের ঠাঁই লেনা রে সে ভেদ বুঝে Murshider Thai Lena Re Se Bhed Bujhe

Lalon Fakir

Read Murshider Thai Lena Re Se Bhed Bujhe in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

মুরশিদের ঠাঁই লেনা রে সে ভেদ বুঝে।
এ দুনিয়া সিনায় সিনায়
কি ভেদ নবী বিলিয়েছে।।

সিনায় ভেদ সিনায় সিনায়
সফিনার ভেদ সফিনায়
যে ভাবে যার মন হল ভাই
সেই ভাবে সে দাঁড়িয়েছে।।

কু-তর্কী কু-স্বভাবী
তারে ভেদ বলে নাই নবী
ভেদের ঘরে দিয়া চাবি
সবার কথা জানিয়েছে।।

নেকতন বান্দারা যত
ভেদ শুনে আউলিয়া হয়
নাদানেরা শূল যাচিত
মনসুর তার সাবুদ আছে।।

তফসির হসিন যার নাম
তাই ঢুঁড়ে মসনবি কালাম
ভেদই শরা লিখ তামাম
লালন বলে সাই নিজে।।

Read in Banglish
Murshider thai lena re se bhed bujhe. E duniya sinay sinay Ki bhed nobi biliyeche. Sinay bhed sinay sinay Sofinar bhed sofinay Je bhabe jaar mon holo bhai Shei bhabe she dariyeche. Ku-torki ku-swobhabi Tare bhed bole nai nobi Bheder ghore diya chabi Sobar kotha janiyeche. Nekton bandara joto Bhed sune auliya hoy Nadanera shul jachito Monsur tar sabud ache. Tofsir hosin jaar naam Tai dhunre mosnobi kalam Bhed-i shora likh tamam Lalon bole sai nije.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Devotional

Jan Re Mon Sei Rager Koron

জান রে মন, সেই রাগের করণ

Lalon Fakir

"জান রে মন, সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ। শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ-প্রেম রসরঙ্গে"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Devotional

Nobi Batunete Hoy Ochin

নবী বাতুনেতে হয় অচিন

Lalon Shah

"নবী বাতুনেতে হয় অচিন। নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷ যারে বলি এই অটল নবী দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি"

Devotional

Ruper Tulona Rupe

রূপের তুলনা রূপে

Lalon Fakir

"রূপের তুলনা রূপে। ফণিমণি সৌদামিনী কি আর তার কাছে শোভে।"

Devotional

Sai Amar Din Ki Jabe Ei Bole

সাঁই আমার দিন কি যাবে এই বলে

Lalon Shah

"সাঁই আমার দিন কি যাবে এই বলে। আমি পড়ে আছি অকূলে। জগাই মাধাই দুটি ভাই তাদের তো নিলে।"

Discussion

Public comments for Murshider Thai Lena Re Se Bhed Bujhe are available on the discussion page.

View discussion