Back to Library
Devotional

না হলে মন সরলা Na Hole Mon Shorola

Lalon Fakir

Read Na Hole Mon Shorola in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

না হলে মন সরলা কি ফলে মেলে
কোথায় ঢুঁড়ে।
হাতে হাতে বেড়াই মিছে
তৌবা পড়ে।।

মক্কা-মদিনা যাবি, ধাক্কা খাবি
স্বর্ণঘরে।
হাজি নাম পরম লভ্য
তাই দেখি রে।।

মনে যে পড়ে কালাম, তারি সুনাম
হুজুর বাড়ে।
মন খাঁটি নয়, বাঁধলে কি হয়
বনে কুঁড়ে।।

মন যার হয়েছে খাঁটি মুখে যদি
গলদ পড়ে।
খোদা তারে নারাজ নয় রে
লালন ভেড়ে।।

Read in Banglish
Na hole mon shorola ki fole mele Kothay dhunre. Hate hate berai miche Touba pore.. Mokka-modina jabi, dhakka khabi Shornoghore. Haji nam porom lobhyo Tai dekhi re.. Mone je pore kalam, tari sunam Hujur bare. Mon khati noy, badhle ki hoy Bone kunre.. Mon jar hoyeche khati mukhe jodi Golod pore. Khoda tare naraj noy re Lalon bhere..

Related songs

More songs you may enjoy.

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Khul Ne Kene Se Dhon

খুল নে কেনে সে ধন

Lalon Shah

"খুল নে কেনে সে ধন, (ও তার) গায়ক বিনে। (কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী, (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।"

Mystical

Lila Dekhe Lage Bhoy

লীলা দেখে লাগে ভয়

Lalon Shah

"লীলা দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ডেঙ্গা বেয়ে যায়। আবহায়াত নাম গঙ্গা সে যে সংক্ষেপে কেউ দেখে বুঝে"

Philosophical

Sadhya Ki Re Amar Se Rup Chinite

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে

Lalon Shah

"সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে।। ঘরে ঈষাণ কোণে হামেশ ঘড়ি সেই নড়ে কি আমি নড়ি"

Spiritual

Se Bhab Uday Na Hole

সে ভাব উদয় না হলে

Lalon Shah

"সে ভাব উদয় না হলে কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে।"

Philosophical

Se Kotha Ki Kobar Kotha

সে কথা কি কবার কথা

Lalon Shah

"সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে। অমাবস্যায় পূর্ণশশী পূর্ণিমাতে অমাবস্যে।"

Discussion

Public comments for Na Hole Mon Shorola are available on the discussion page.

View discussion