না জেনে করণ কারণ কথায় কি হবে।
কথায় যদি ফলে কৃষি, তবে বীজ কেন রোপে৷।
গুড় বললে কি মুখ মিঠা হয়
দিন না জানলে আঁধার কি যায়
তেমনি জেন হরি বলায়
হরি কি পাবে।।
রাজায় পৌরুষ করে
জমির কর সে বাঁচে নারে
তেমনি সাঁইর একরারি কাজ রে
পৌরুষে ছাড়বে।।
গুরু ধর, খোদকে চেনো
সাঁইর আইন আমলে আনো
লালন বলে, তবে মন
সাঁই তোরে নিবে।।
Discussion
Public comments for Na Jene Koron Karon Kothay Ki Hobe are available on the discussion page.
View discussion