Back to Library
Melancholic

না মিটিতে সাধ মোর নিশি পোহায় Na Mitite Sadh Mor Nishi Pohay

Kazi Nazrul Islam

Na Mitite Sadh Mor Nishi Pohay lyrics by Kazi Nazrul Islam (1929). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
গভীর আঁধার ছেয়ে
আজো হিয়ায়।।

আমার নয়ন ভরে
এখনও শিশির ঝরে,
এখনো বাহুর পরে
বঁধু ঘুমায়।।

এখনো কবরী-মূলে
কুসুম পড়েনি ঢুলে,
এখনো পড়েনি খুলে
মালা খোঁপায়।।

নিভায়ে আমার বাতি
পোহালো সবার রাতি;
নিশি জেগে মালা গাঁথি
প্রাতে শুকায়

Read in Banglish
Na mitite sadh mor nishi pohay. Gobhir adhar cheye ajo hiyay. Amar noyon bhore ekhono shishir jhore, ekhono bahur pore bodhu ghumay. Ekhono kobori-mule kusum poreni dhule, ekhono poreni khule mala khopay. Nibhaye amar bati pohalo sobar rati; nishi jege mala ganthi prate shukay.

Related songs

More songs you may enjoy.

Yearning

Peye Keno Nahi Pai Hridoye Momo

পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম

Kazi Nazrul Islam

"পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির-সুদূর প্রিয়তম॥ তুমি আকাশের চাঁদ, আমি পাতিয়া সরসী-ফাঁদ"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Discussion

Public comments for Na Mitite Sadh Mor Nishi Pohay are available on the discussion page.

View discussion