নবীজী মরশিদ কোন ঘরে।
কোন কোন চার ইয়ার
এসে চাঁদোয়া ধরে।।
ও তারিন তারে কোন পেয়ালা
জানিতে উচিত হয় নিরালা
ও বরুণ জ্যোতি-জ্বালা
কোন যোগে কোন আশ্রয় সার্থক করে।।
যার কলেমায় দীন দুনিয়ায়
কেহ মুরশিদ হল কোন কলেমায়
নেহাজ করে দেখ মনুরায়
মরশিদ-তও্ব অথাই গভীরে।।
মওরা মওরি কোন দিনে নিলে
যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইসারায় বলে
লালন ঘুরে বেড়ায় বুদ্ধির ফেরে।।
Discussion
Public comments for Nabiji Moroshid Kon Ghore are available on the discussion page.
View discussion