মনদুখে মাইলাম গো সখী কী হবে, আর জানি না।
এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা।।
যার কুলেতে কুল মজাইলাম তার কুল আমি পাইলাম না
পিপাসায় চাতকী মাইল গো সখী জল পিপাসা গেল না
মন পারণ বলে আশা দিয়ে গো প্ৰাণনাথ আর আইল না।
মন প্ৰাণ দিলাম গো যারে সে করে গো ছলনা।
আসব বলে আশা দিয়ে গো প্ৰাণনাথ আর আইল না।।
ত্বরাই সখী দেখাও দেখি Shyam বিনে প্ৰাণ বাঁচে না
শ্ৰী রাধারমণে বলইন গো সখী প্ৰেম জ্বালায় প্ৰাণ বাঁচে না।
Discussion
Public comments for Mon Dukhe Mailam Go Sokhi are available on the discussion page.
View discussion