নাঈম শিখলি না
প্রেম বুঝলি না
তুই প্রেম খেলিবার
সময় পাইলি না।।
ও তোর প্রেমিক রতন মোহন নীলা
যার জন্য তোর সৃজন হইলা
শুধু পাইলি তাহার ছলনা।।
হইলি নাঈম আলাবোলা
খেললি কত প্রেম খেলা
তবু নীলা ধরা দিল না।।
শিশু কালা বড় ভালা
যৌবনেতে দায় ঠেকিলা
মনে বিচ্ছেদ জ্বালা সহে না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মিছা প্রেমের খেল খেলিয়া
প্রেম সার্থক আমার হইলো না।।
Discussion
Public comments for Naim Shikhli Na Prem Bujhli Na are available on the discussion page.
View discussion